সারাদেশ

চাকুরির প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বামী-স্ত্রী আটক

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে চাকরি দেওয়ার নামে ৩২ জনের কাছ ১৪ লাখ ৮৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে গোলাগুলিতে নিহত ৪

সোমবার (২১ মার্চ) রাত ৯টার দিকে শহরের শহীদ ডা: জিকরুল হক রোডস্থ জামে মসজিদের সামনে থেকে তাদেরকে দুইজনকে আটক করে ভুক্তভোগীরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটককৃতরা হলেন, পঞ্চগড়ের শহরের পাটোয়ারীপাড়ার আজিজুল হকের ছেলে জাহিদুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৪০)।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, আটক জাহিদুল ও জান্নাতুল ঢাকার গোল্ডেন সার্ভিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালকের পরিচয় দেন। তারা এ প্রতিষ্ঠানের মাধ্যমে সৈয়দপুর, পঞ্চগড় ও জয়পুরহাটসহ ভিভিন্ন এলাকার ওই লোজজনের কাছ থেকে সরকারি হাসপাতালে চাকুরি দেওয়ার নামে উল্লেখিত পরিমান টাকা হাতিতে নেন। তাদের মধ্যে সৈয়দপুর ১০০ শয্যা হাসতালে সহকারি ওয়ার্ডবয় পদে দিনাজপুরের বচাগঞ্জের রুহিগাও এলাকার মহেন্দ্রনাথ রায়ের ছেলে দুললা চন্দ্র ও ওয়ার্ড মাস্টার পদে একই এলাকার শুসেন রায়ের ছেলে স্বপন চন্দ্র রায়ের কাছ থেকে ৩ লাখ করে মোট ৬ লাখ টাকা নিয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভুয়া নিয়োগপপত্র দেন।

আরও পড়ুন: কালকিনিতে হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

একইভাবে আরেক চাকরি প্রত্যাশী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ির আজিজার রহমানের ছেলে আতিকুর রহমান দুই লাখ টাকা টাকা দিলেও তাকে চাকুরি দেওয়ার নাম করে ঘুরাতে থাকেন। তার কাছ থেকে আরও ৫ লাখ টাকা দাবি করেন। পরে খোঁজ-খবর নিয়ে আতিকুর রহমান প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। দাবিকৃত ৫ লাখ টাকা দেওয়ার কথা বলে কৌশলে জাহিদুল ও তার স্ত্রীকে সৈয়দপুরে ডেকে আনেন। সেখানে অন্যান্য চাকুরিপ্রার্থীরা উপস্থিত হয়ে তাদের আটক করেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে আটক স্বামী-স্ত্রীকে থানায় নিয়ে যান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান বলেন, আটক জাহিদুল চাকুরী দেয়ার নামে টাকা নেয়ার কথা স্বীকার করেছেন। পরের দিন তাদের নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা