সারাদেশ

গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের পোলান্ড প্রবাসী স্বামীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে গোলাগুলিতে নিহত ৪

নিহত গৃহবধূর নাম মোসাম্মৎ জেরিন আক্তার (২২) সে উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম চাঁদপুর এলাকার মজিদ কেরানীর বাড়ির প্রবাসী ফখরুল ইসলাম বাপ্পীর স্ত্রী।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর এলাকার মজিদ কেরানীর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে।

নিহতের খালাতো ভাই রেদোয়ান হোসেন হৃদয় অভিযোগ করে বলেন, গত তিন বছর আগে পারিবারিক ভাবে একই উপজেলার চাঁদপুর গ্রামের বাপ্পীর সাথে জেরিনের বিয়ে হয়। গত তিন মাস আগে সে প্রবাস থেকে দেশে আসে। দেশে আসার পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়।

এর জের ধরে সোমবার (২১ মার্চ) বাপ্পী তার শাশুড়ীকে মুঠোফোনে কল দিয়ে জানায় তাঁর মেয়েকে এসে নিয়ে যেতে। শাশুড়ী তাদের বাড়িতে এলে তাঁর সামনে জেরিনকে মারধর করে তাঁর স্বামী। একপর্যায়ে জেরিনের শাশুড়ী তাকে তাঁর মায়ের সাথে যেতে দেয়নি। আজকে দুপুর পৌনে ১২টার দিকে বাপ্পী তাঁর শাশুড়ীকে ফোন করে জানায় জেরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০

হৃদয় অভিযোগ করে বলেন, ঝুলানো লাশ দেখে বুঝা যাচ্ছে জেরিনকে শশুর বাড়ির লোকজন হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় সে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ অর রশীদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের আলোকে মামলা নেওয়া হবে।

ওসি হারুন আরও বলেন,জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা