কিশোরগঞ্জের ঐতিহাসিক কুতুব শাহী মসজিদ
সারাদেশ

কুতুব শাহী মসজিদে উপজেলা নির্বাহী অফিসারের নামাজ আদায়

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানাযর ঐতিহাসিক কুতুব শাহী মসজিদে জেলার শ্রেষ্ঠ ওসি,অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ, মুর্শেদ জামান বিপিএম ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহি অফিসার মোঃ হারুনুর উর রশীদ নামাজ আদায় শেষে বিশেষ আলোচনা রাখেন।

আরও পড়ুন:উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে হবে

শুক্রবার ( ১৮ মার্চ ) জুম্মার নামাজের খুতবার পর পবিত্র শবে বরাত নিয়ে আলোচনা করেন, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহি অফিসার।

ওসি মুর্শেদ জামান আলোচনা বলেন, আজ পবিত্র শবে বরাতের দিন মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করছি ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের আশেপাশে আমরা বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছি যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

তিনি বলেন, কেউ যদি নাশকতা করার চেষ্টা করে আমরা আইন গত ব্যবস্থা নিব । আপনারা তথ্য দিন ও পরিপূর্ণ সেবা নিন জানিয়ে তিনি বলেন,আমার দরজা সব সময় খোলা আছে আপনাদের জন্য, আপনারা, কোন মাধ্যম বা সুপারিশ ছাড়াই আমার সাথে দেখা করতে পারেন ও আমাকে ফোন করতে পারেন, এতে কোন মাধ্যম লাগবেনা।

আরও পড়ুন:আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিল

উপজেলার নতুন নির্বাহী অফিসার জনাব মোঃ হারুন অর রশিদ কে সবার সাথে পরিচয় করিয়ে দেন ও তাকে অষ্টগ্রাম সদর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের সভাপতি হিসেবে ঘোষণা করেন ওসি মুর্শেদ জামান।

আরও পড়ুন:জেলেনস্কিকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি

উপজেলা নির্বাহি অফিসার হারুন অর রশিদ বলেন, আমি ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের সভাপতি হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করি।

আরও পড়ুন:বলাৎকারের অভিযোগে এসআই স্বপন কুমার প্রত্যাহার

তিনি বলেন, আপনারা যেকোনো সময় যেকোনো মুহূর্তে আমার সাথে দেখা করতে পারেন আপনাদের সমস্যাগুলো আমাকে জানাতে পারেন, আমি আপনাদের পাশে আছি ।

তিনি আরও বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৭দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে উপজেলা পরিষদ চত্ত্বরে।

নামাজ শেষে মুনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন।

আরও পড়ুন:সরকারের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চলছে

উপজেলা নির্বাহী অফিসার ও অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ, ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের মিনারের নির্মাণ কাজ পরিদর্শন করেন সে সময় তাদের সাথে ছিলেন, থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক হায়দারী বাচ্চু, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, সদর ইউনিয়নের আলম দিঘীরপাড়ের বিশিষ্ট সমাজসেবক হাজী আক্রব আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা