বলাৎকারের অভিযোগে এসআই স্বপন কুমার প্রত্যাহার।
অপরাধ

বলাৎকারের অভিযোগে এসআই স্বপন কুমার প্রত্যাহার

সান নিউজ ডেস্ক : রংপুরে ভ্যানচালককে (৫০) বাসায় ডেকে বলাৎকারের অভিযোগে পীরগাছা থানার এসআই স্বপন কুমার রায়কে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। অসুস্থ ওই চালককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন:আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিল

স্বপন কুমারকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি সরেষ চন্দ্র জানান, পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

এছাড়াও তার ভাড়া বাসা থেকে ভুপতি রায় নামের আরো একজনকে উদ্ধার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রশাসন সূত্র জানিয়েছে, এসআই স্বপন রায়ের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। ২০ দিন আগে তার সন্তানসম্ভবা স্ত্রী ডেলিভারির জন্য গ্রামের বাড়িতে গেছেন।

আরও পড়ুন:জেলেনস্কিকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি

এই সুযোগে পীরগাছার কলেজ রোডে স্বর্ণব্যবসায়ী রিপন রায়ের ভাড়া বাড়িতে স্বপন কুমার বিভিন্ন বয়সী পুরুষদের হুমকি দিয়ে আনতেন এবং তাদের বলাৎকার করতেন।

আরও পড়ুন:ক্রীড়া প্রতিমন্ত্রী পেলেন মালদ্বীপের স্পোর্টস অ্যাওয়ার্ড

বুধবার ( ১৬ মার্চ ) রাতে উপজেলার শুখানপুকুর এলাকার এক ভ্যানচালককে হুমকি দিয়ে ওই বাড়িতে নিয়ে যান এসআই স্বপন রায় এবং তাকে উপর্যুপরি বলাৎকার করেন। এক পর্যায়ে পায়ুপথ দিয়ে তার প্রচুর রক্তপাত হলে বিষয়টি জানাজানি হয়ে যায়।

আরও পড়ুন:নিউজিল্যান্ডে ২৯ তিমির মৃত্যু

বৃহস্পতিবার ( ১৭ মার্চ ) রাতে ওই ভ্যানচালককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। শুরুর দিকে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হলেও তা ঢোপে টেকেনি।

আরও পড়ুন:নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্র নিখোঁজ

হাসপাতালে চিকিৎসাধীন ওই ভ্যানচালকের স্ত্রী জানান, আমার সহজ-সরল স্বামীকে ভাড়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে তার সর্বনাশ করেছে পুলিশ স্বপন চন্দ্র। আমার স্বামী তার কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু কোনোভাবেই সে ছাড় দেয় নাই। আমি এর উপযুক্ত বিচার চাই।

আরও পড়ুন:সরকারের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চলছে

ওই ভ্যানচালকের ছেলে জানান, পুলিশ আমার বৃদ্ধ বাবার ওপর যেভাবে পাশবিক নির্যাতন চালিয়েছে তা কোনো সভ্য সমাজে হতে পারে না। পুলিশ বলে সে যেন কোনোভাবেই পার না পায়। তাকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানাচ্ছি।

আরও পড়ুন:সেঞ্চুরিয়নে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

এদিকে শুক্রবার ( ১৮ মার্চ) বেলা ১১টায় এসআই স্বপন রায়ের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান বাসার তালা ভেঙ্গে ভুপতি চন্দ্র রায় (৪৮) নামের আরো একজনকে উদ্ধার থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় উপজেলা জুড়ে তোলপাড় চলছে।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা