জাতীয়

ক্রীড়া প্রতিমন্ত্রী পেলেন মালদ্বীপের স্পোর্টস অ্যাওয়ার্ড

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে মালদ্বীপ সরকারের স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২ দেয়া হয়। দেশের ক্রীড়ার মান উন্নয়নে অনন্য অবদান ও মালদ্বীপের ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার স্বীকৃতি বিশেষ এ পুরস্কার দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সরকারের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চলছে

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে এক জমকালো আয়োজনের মাধ্যমে মালদ্বীপের রাজধানী মালেতে মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ এর নিকট থেকে সম্মানজনক এ বিশেষ পুরস্কার গ্রহণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

পুরস্কার গ্রহণকালে প্রতিমন্ত্রী মালদ্বীপ সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, বন্ধু রাষ্ট্র মালদ্বীপ সরকার কর্তৃক রাষ্ট্রীয় এ পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এ অর্জন শুধু আমার একার নয়, এটি বাংলাদেশের সকল মানুষের অর্জন। এ অর্জন মাননীয় প্রধানমন্ত্রীর সীমাহীন ত্যাগ ও দেশপ্রেমের ফসল। আমি মালদ্বীপ সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, এ স্বীকৃতি বাংলাদেশ ও মালদ্বীপের যুব ও ক্রীড়ার উন্নয়নে আরও বেশি কাজ করতে আমাকে অনুপ্রেরণা যোগাবে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে ২৯ তিমির মৃত্যু

স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে আরও পুরস্কার পেয়েছে শ্রীলংকার যুব ও ক্রীড়া মন্ত্রী নমাল রাজাপাকসে এবং সৌদিআরবের ক্রীড়া উপমন্ত্রী আল কাদি বদর আব্দুল রহমান।

লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম সহ অন্যরা।
স্পোর্টস আইকন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বিশ্বকাপজয়ী ব্রাজিল এর ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস, ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না, শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া, ডাচ ফুটবলার এডগার ডেভিডস সহ বিশ্ব মাতানো ক্রীড়াবিদরা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা