সারাদেশ

নাটোর জেলা কারাগারে দুই কয়েদির মৃত্যু

আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: নাটোর জেলা কারাগারে গত ২৪ ঘন্টায় মাদক মামলার আসামি ওসমান শেখ (৩২) ও হত্যা মামলার আসামি আনসের আলী (৪৬) নামের দুই বন্দী কয়েদির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মাজারের খাদেম সেজে ১০ বছর আত্মগোপন

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত নয় টার দিকে মাদক মামলার আসামি ওসমান শেখ অসুস্থ হয়ে পড়লে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান শেখের মৃত্যু হয়। মৃত ওসমান শেখ নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের নুরু শেখের ছেলে। নাটোর জেলের কয়েদি নম্বর ৬৯১২/৭

নাটোর জেল সুপার আব্দুর রহিম জানান, ওসমান শেখ হিরোইন সেবী ছিল। তাকে কারাগারে নেওয়ার পর থেকেই নেশার জন্য ছটফট করছিল। এরই মধ্যে বৃহস্পতিবার সে স্টোক করে অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।

আরও পড়ুন: নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্র নিখোঁজ

পরে কারাগারের আরেক কয়েদি আনসের আলী (৪৬) রাত তিনটার দিকে বুকে ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে পরলে তাকেও নাটোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটায় তার মৃত্যু হয়। তিনি পাবনা জেলার চক ভানুরা গ্রামের মৃত ভানুর ছেলে। একটি হত্যা মামলার আসামি হিসেবে আনছের আলী কারাগারে বন্দী ছিলেন বলে জানা গেছে।

নাটোর জেলা কারাগারের ডেপুটি জেলার জাহিদ হাসান জানান, চলতি বছরের ১৭ জানুয়ারী নাটোরের লালপুর থানার একটি হত্যা মামলার আসামি হিসেবে আনছের আলীকে কারাগারে আনা হয়। তার বিরুদ্ধে লালপুর থানায় ধারা ৩০২/২০১/৩৪ প্যানেল কোট এ মামলা রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা