সারাদেশ

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কামরুল সিকদার, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে এক ইউপি চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিচার চেয়ে চেয়ারম্যানপুত্রসহ ১৬ জনের বিরুদ্ধে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এ ঘটনার সাত দিন পর চেয়ারম্যান পুত্রের দলভুক্তরা হাতুড়ি পেটা এবং কুপিয়ে জখম করে অপর এক ব্যক্তিকে আহত করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: ৩০ ক্রু নিয়ে ডুবল আমিরাতের জাহাজ

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল পাঁচটার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. জহুর শেখের ছেলে মো. জামাল শেখ পার্শ্ববর্তী তেলজুড়ি বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পূর্ব শত্রুতা থাকা একই গ্রামের রশিদ শেখ, সোহেল শেখ, ইকরাম আকন, সাজ্জাদ শেখ, তোতা শেখ প্রমুখ জামাল শেখকে হাতুড়ি পেটা এবং কুপিয়ে জখম করেন। আহত জামাল শেখ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় আহত জামাল শেখ বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত ১০ মার্চ উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মান্নান শেখের ছেলে মো. আজিজুর শেখের নিকট একই ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো. মান্নান মাতুব্বরের ছেলে মো. মাসুদ মাতুব্বর গং পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় আজিজুর শেখকে তারা পিটিয়ে মারাত্মক আহত করেন। এ সময় আহতের চিৎকারে আশেপাশের লোকেরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। এ ঘটনায় আহত আজিজুর শেখ পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মো. মান্নান মাতুব্বরের ছেলে মো. মাসুদ মাতুব্বরসহ ১৬ জনের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন। মামলার অন্য আসামিরা হলেন মো. সোহেল শেখ, মো. হারুন শেখ, মো. আয়নাল শেখ, মো. কাশেম শেখ, মো. পাঁচু শেখ প্রমুখ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা