ছবি-সংগৃহিত
সারাদেশ

দুই ভারতীয় নাগরিককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ২৯৪টি ভারতীয় পোশাক আনার অভিযোগে ২ ভারতীয় নাগরিককে ৮৩ হাজার টাকা জরিমানা করেছেন স্থলবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা জহিরুল হক এই জরিমানা করেন।

স্থানীয় ও কাস্টমস বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ধনঞ্জয় দে ও রূপা দে নামে দুই ভারতীয় নাগরিক ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আখাউড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের কাছে বড় আকারে ৫টি ব্যাগ ছিলো। স্থানীয় এক ব্যবসায়ী বিষয়টি গোপনে কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুমকি

প্রথমে টালবাহানা করলেও এক পর্যায়ে ব্যাগে কী আছে জানতে চায় কাস্টমস কর্তৃপক্ষ। পরে ধনঞ্জয়দের বহন করা পাঁচটি লাগেজ খুলে ৬৫টি থ্রি-পিস জামা পান। স্থানীয়দের আপত্তির মুখে ভারতীয় যাত্রী ধনঞ্জয়কে দিয়েই ব্যাগের কাপড় গণনা শুরু করান। তখন ৯৯টি পোশাক অতিরিক্ত বলে জানানো হয়। স্থানীয়দের আপত্তিতে সকল ব্যাগ খুলে মোট ২৯৪টি পোশাক পাওয়া যায়। এর মধ্যে ৭০টি থ্রি-পিস, ২০৬টি টি-শার্ট ও ১৮টি জিন্স প্যান্ট রয়েছে।

সহকারী রাজস্ব কর্মকর্তা জহিরুল হক বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ওই যাত্রী সিএনজি চালিত অটোরিকশায় করে ওইসব পণ্য নিয়ে যেতে চাইছিলেন। পরে ব্যাগ তল্লাশি করে ব্যাগেজ সুবিধার বাইরে বাইরে যা পাওয়া গেছে সেগুলোতে শুল্ক ধরা হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা