সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নদী দেখতে গিয়ে নদীতে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

নিহতরা হলো, সানজিদা আক্তার (১২) ও সুমনা আক্তার (৬)। তারা দু’জনে আপন বোন। তারা রানীশংকৈল উপজেলার ঘনশ্যামপুর গ্রামের শাহজাহান আলীর মেয়ে। শাহজাহান আলী ঢাকায় পরিবার নিয়ে থাকেন। গ্রামে এসে নদী দেখতে গিয়েছিল। নদীতে দুজনে পড়ে গিয়ে মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্য শিশুদের সঙ্গে তারা কুলিক নদী দেখতে যায়। ঘটনাস্থলে গিয়ে পা পিছলে পড়ে যায় ছোটবোন। এ সময় বড়বোন তাকে বাঁচাতে গিয়ে সেও নদীতে ডুবে যায়। সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে নিহতদের চাচা তাদের মরদেহ নদী থেকে উদ্ধার করেন।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এস জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছুদিন আগে ঢাকা থেকে দাদির সঙ্গে গ্রামে বেড়াতে আসে দুই বোন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

গাজায় চরম স্বাস্থ্য সংকট

ইসরায়েল থেকে গাজায় জীবনরক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গ এবং জরুরি চিকিৎসাসামগ্র...

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন: এটিএম আজহার

মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেত...

মিটার চুরি করে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার ২

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক মিটার চুরি...

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময়সীমা নির্ধারণ

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স করার সূবর্ণ সুযোগ দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা