সারাদেশ

রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

সান নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। বিষয়টি নিশ্চিত করেছেন বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচ এম আশিকুর জুবায়ের।

আরও পড়ুন:

শুক্রবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শঠিবাড়ি-বড়দরগার মধ্যবর্তী স্থানে মির্জাপুর স্কুল এন্ড কলেজের বিপরীতে ভাবনা পেট্রল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের একজনের মরদেহ ট্রাক থেকে (৩৮) এবং অন্যজনকে বাস থেকে (৫২) উদ্ধার করা হয়েছে। বর্তমানে মরদেহ দুটি বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।

খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও মিঠাপুকুর থানা পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় আহত অন্তত চার-পাঁচজনকে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এইচ এম আশিকুর জুবায়ের বলেন, রংপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী রংপুরগামী মায়ের দোয়া পরিবহনের বাসটির সঙ্গে ঢাকাগামী ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে দুইজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা