মুন্সীগঞ্জে অগ্নিকান্ডে  ১১ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি
সারাদেশ

মুন্সীগঞ্জে অগ্নিকান্ডে  ১১ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

মো. নাজির হোসেন, জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভায় অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকা উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

শনিবার( ২৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্য রাত সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভা রিকাবীবাজার সংলগ্ন ফার্নিচার মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট দেড় ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে তাৎক্ষণিকভাবে আশপাশে পানি না পাওয়ায় আগুন নেভাতে সমস্যার মুখোমুখি হন ফায়ার সার্ভিসের কর্মিরা।

এ ব্যাপারে ওই বাজারের ব্যবসায়ী মো. রাতুল বলেন, বাজারের মাসুমের ককসীট দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১২টা হতে ৪ টা পর্যন্ত আগুনে বাজারের কমপক্ষে ১১ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ও এলাকাবাসীর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত মধুর সম্পর্ক আরও উন্নত হবে

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, রাত সাড়ে ১২টা সময় খবর পাই মিরকাদিম পৌরসভায় আগুন লেগেছে। আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে ঘটনাস্থলে রওনা করে। পরে রাত ২ টার দিকে সময় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: অবাধ-সুষ্ঠু নির্বাচনের দায় শুধু ইসির নয়

তিনি আরও বলেন,ঐ স্থানের ৭ জন মালিকের ১১ টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান। ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্নয় হয়নি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা