বাংলাদেশ-ভারত মধুর সম্পর্ক আরও উন্নত হবে -বিক্রম কুমার দোরাইস্বামী
জাতীয়

বাংলাদেশ-ভারত মধুর সম্পর্ক আরও উন্নত হবে  

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ-ভারতের মধ্যকার মধুর সম্পর্ক দিনদিন আরও উন্নত হবে বলে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, করোনা মহামারি যত দ্রুত কেটে যাবে ভিসা প্রক্রিয়া তত সহজ হবে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রোটারি ক্লাব অব কুষ্টিয়াকে ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, কুষ্টিয়াতেও একটি ভারতীয় ভিসা কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে। দ্রুতই এ বিষয়ে উদ্যোগ গ্রহণ বাস্তবায়ন করা হবে।

এছাড়া দোরাইস্বামী বাংলাদেশ-ভারতের মধ্যকার মধুর সম্পর্ক দিনদিন আরও উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: নির্বাচনে আসবে বিএনপি

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট কামরুজ্জামান নাসিরের সভাপতিত্বে ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বাবু অজয় কুমার সুরেকার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাট্টি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সরোয়ার জাহান বাদশাহ, সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. খায়রুল আলম, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার নেতারাসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

ডায়াবেটিসের গতিকে ধীর করার নতুন ঔষুধ অনুমোদন যুক্তরাজ্যে 

ডায়াবেটিস চিকিৎসায় একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে একটি ন...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

দাদাগিরি থেকে সৌরভ, দিদি নম্বর ওয়ান থেকে রচনার বিদায় 

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘দাদাগিরি’তে বড় পরিবর্তন এসেছে।...

‘বাংলাদেশ ফার্স্ট’: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়ে...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা