সারাদেশ

নির্বাচনে আসবে বিএনপি

শফিক স্বপন, মাদারীপুর: ইসির সার্চ কমিটি ও তার কার্যক্রম নিয়ে নানা ধরনের বির্তকের সৃষ্টি করলেও শেষ মুহুর্তে একটি অযুহাত দেখিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান এমপি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের চরমুগরিয়া কুমারটেক এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং কোর্সের তিনটি গাড়ির উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় শাজাহান খান আরও বলেন, ইসি গঠন পুরোপুরি সাংবিধানিক বিষয়। ১১৮/১ ধারা অনুযায়ী একটি আইন করার কথা ছিল। বাংলাদেশর সংবিধান ১৯৭২ সালে হয়। ৫০ বছরেও কোন সরকার এটি করেনি। যেটি বর্তমান সরকার করেছে। আইনের ভিত্তিতেই মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটি করে দিয়েছেন। ৩২০ জনের এই কমিটির মধ্যে ১০ জনকে বের করা কঠিন ব্যাপার। এই ১০ জনের তালিকা এরইমধ্যে রাষ্ট্রপতির হাতে সার্চ কমিটি তুলে দিয়েছেন। এ ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতি শিগগিরই কার্যকর ভুমিকা গ্রহণ করবে।

শাজাহান খান বলেন, বিএনপি এই সার্চ কমিটির নিয়ে যে মন্তব্য করছে তা হাস্যকর। বিএনপি কি মনে করে, তাদের কথা মতো রাষ্ট্র পরিচালিত হবে। তাহলে বিএনপিকে ক্ষমতায় আসা দরকার। কিন্তু সন্ত্রাস সৃষ্টি করে, মানুষ হত্যা করে ক্ষমতায় আসা, সেটা কোনদিনই হবে না। জনগণ তা করতে দিবে না।

আরও পড়ুন: ন্যাপ প্রণয়নে বেসরকারি খাত অন্তর্ভুক্ত

এ সময় উপস্থিত ছিলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মমসাদ উজ্জামান মিমুন প্রমুখ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা