সারাদেশ

ফরিদপুরে নজরুলের বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন

বিভাষ দত্ত,ফরিদপুর: ফরিদপুরে পঠন কথন বাচনে নজরুলের বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাকে চেনা মানের এক বিরাট জয় এ আহ্বানকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর নাগরিক মঞ্চের উদ্যোগে।

এ আয়োজনে শব্দ পংক্তি ধরে বিদ্রোহী কবিতার পঠন কথন ও বাচনে সূত্রধর ছিলেন বিশিষ্ট নাট্য গবেষক বিপ্লব বালা। পিন পতন নিস্তব্ধতায় বিদ্রোহী কবিতার প্রতিটি লাইন ধরে ধরে পড়ে প্রতিটি শব্দের মানে পৌরাণিক বিভিন্ন উপমার বিষয়াবলী সম্পর্কে অবগত হন শ্রেতারা।

বিপ্লব বালা বলেন, এ কবিতাটি বিশ্ব সাহিত্যের এক অমর সৃষ্টি। পুরাণকে কবিতার উপজীব্য করে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার প্রেরণা এ কবিতার মধ্যে আমরা পাই।

আরও পড়ুন: আত্মহত্যার হুমকি দিলেন নাসরিন

তিনি বলেন, এ কবিতাটি আমরা গলা মোটা করে পড়ি কিন্তু ভালোমত অর্থ বুঝি না। কবিতার মধ্যে ঢুকে কবিতাকে বোঝা হয় না, যা হয় ভাসা ভাসা।

তিনি আরও বলেন, মানুষের জন্য যা কিছু ভালো তা কোন বিশেষ কোন ধর্ম, দেশ বা অঞ্চলের জন্য সত্য নয়, সব মানুষের জন্য সত্য। এ সত্য অনেক সময় আমরা বিস্মৃত হই কিংবা বুঝেও না বোঝার চেষ্টা করি।
অনুষ্ঠানে নজরুলের বিদ্রোহী কবিতা রচনা ও প্রকাশের সময়কালের (১৯২১-১৯২২) রাজনৈতিক ও আর্থ সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য দেন দৈনিক সমকাল পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান।

আবু সাঈদ খান বলেন, ওই সময়কালে ভারতীয় উপমহাদেশে বৃটিশ বিরোধী আন্দোলনে কংগ্রেস ও মুসলিম লীগের তোষাণনীতিমূলক রাজনীতি শুরু করে। এ মানসিকতার বিরুদ্ধে তরুণ সমাজ অবস্থান নেয়। এ তরুণ সমাজের অধিকাংশ ছিল হিন্দু। সমাজ সচেতন কবি নজরুল এ আন্দোলনে মুসলিম তরুণদের অংশ নেওয়ানোর উদ্যোগ নেন।

তিনি বলেন, নজরুল স্বাধীনতার প্রশ্নে ছিলেন আপোষষহীন কবি। তিনি সমাজে হিন্দু-মুসলিম দ্বন্দের প্রশ্নে, শোষণ অন্যায় অত্যাচার বিরুদ্ধে দাঁড়িয়ে সমাজে সকল বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এজন্যই নজরুল বলতে পেরেছিলেন, মহা-বিদ্রহী রণ ক্লান্ত/ আমি সেই দিন হব শান্ত/ যবে উৎপীরতের ক্রন্দন-রোল আকাশে বাতাশে ধ্বনিবে না-/ অত্যাচারির খরড় কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না।

আরও পড়ুন: বরিশালে ৫০ মণ জাটকা জব্দ

বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনায় অংশ নেন ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডল, সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের বাংলা বিভাগের তালুকদার আনিসুল ইসলাম।
আলোচনায় অংশ নেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শামীমা বেগম, লেখক শ্যামল বিশ্বাস প্রমুখ।

বিদ্রোহী কবিতার কিছু অংশ পাঠ করে শোনান ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সাবেক অধ্যাক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী।

আরও পড়ুন: ইউক্রেনকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র

সভাপতির বক্তব্যে ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বলেন, নজরুলের বিদ্রোহী কবিতা, সব কাল, সব দেশসহ সমগ্র মানব জাতির জন্য সত্য ও অনুকরণীয়। এ কবিতা সকল অন্যায়, সকল অনাচার ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি জোগায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফরিদপুর নাগরিক মঞ্চেন সাধারণ সম্পাদক পান্না বালা। অনুষ্ঠানস্থলে বিভিন্ন দেশ বরেণ্য শিল্পীর আঁকা কবি নজরুলের প্রতিকৃতির প্রদর্শনীর আয়োজন করা হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা