আওয়ামী লীগ
সারাদেশ

ডাসারে বিদ্যালয়ের চারতলা নতুন ভবন উদ্বোধন

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের ডাসার উপজেলার এ.কে.ডি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমি ভবন উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই কোটি ৩৮লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ ভবনের উদ্বোধন করেন স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ।

এদিকে, ভবন উদ্বোধন শেষে ডাসার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ডাসার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদেরকে দর্শনা উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডাসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন মাসুদের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আইনজীবি নৃপেন বৈদ্যের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বশার, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন।

আরও পড়ুন: ওয়ানডে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

পৌর মেয়র এসএম হানিফ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন সম্পাদক সরদার লোকমান হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনজীবি আবুল বশার, মৎস্য জীবিলীগের সভাপতি মোঃ শাহাদাত সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামীন খান, সাধারন সম্পাদক শাহীন ফকির ও পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ সরদার লিখন প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা