সারাদেশ

বর ও কনে ফেলে পালালেন স্বজনেরা

সান নিউজ ডেস্ক: জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা গ্রামে ১৫ বছর বয়সী কিশোরীর সঙ্গে সদর উপজেলার দেওয়ানপাড়া এলাকার মোহাম্মদ আলী পলাশ (৩০) নামের এক ব্যক্তির বিয়ের আয়োজন চলছিল ধুমধাম করে। বাল্যবিবাহের আয়োজনে হঠাৎ বিয়েবাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তার উপস্থিতি টের পেয়ে বিয়েবাড়ি থেকে বর ও কনেকে ফেলে পালিয়ে যান স্বজনেরা।

আরও পড়ুন: কমেছে মৃত্যু ও শনাক্ত

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী ও প্রশাসন সূত্রে জানা যায়, নাংলা গ্রামের অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে সদর উপজেলার দেওয়ানপাড়া এলাকার মোহাম্মদ আলী পলাশ (৩০) নামের এক ব্যক্তির বিয়ে ঠিক হয়। বিয়ে উপলক্ষে উভয়ের পরিবার তাঁদের স্বজনদের আমন্ত্রণ জানায়। এর আগে গতকাল হলুদসন্ধ্যাও অনুষ্ঠিত হয়। রাত আটটার দিকে বাল্যবিবাহের খবর পেয়ে ইউএনও শফিকুল ইসলাম নিজেই কনের বাড়িতে হাজির হন। পরিস্থিতি বেগতিক দেখে বর ও কনেকে ফেলে সবাই দৌড়ে পালিয়ে যান। বন্ধ করে দেওয়া হয় বিয়ে। পরে কনের চাচাকে ডেকে নিয়ে এসে বাল্যবিবাহ আয়োজনের অপরাধে তাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

মেলান্দহের ইউএনও শফিকুল ইসলাম বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষের স্বজনেরা পালিয়ে যান। তবে আমরা সঠিক সময়ে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেছি। বাল্যবিবাহ দেওয়া যাবে না, এ মর্মে কনের চাচার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। বাল্যবিবাহের বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা