জাতীয়

পুলিশ এখন জনবান্ধব

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্তব্য করেছেন দেশে সাসটেইনেবল ডেভেলপমেন্ট যেটা হচ্ছে এটা ধরে রাখার জন্য সাসটেইনেবল পিস দরকার। আর সাসটেইনেবল পিস ধরে রাখতে সাসটেইনেবল সিকিউরিটির কাজ করে যাচ্ছে পুলিশ। শুধু ডিএমপি নয়, পুলিশ আজকে সারা দেশে সক্রিয় আছে বলেই জঙ্গি সন্ত্রাস মোকাবিলা করে যাচ্ছি একের পর এক।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত নাগরিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে ৩৪ হাজার সদস্য নিয়ে ডিএমপির কার্যক্রম চলছে। ভবিষ্যতে এ সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশকে জনতার পুলিশ হতে আহ্বান জানিয়েছিলেন। আজকে পুলিশ সেই জায়গায় এসেছে। পুলিশ এখন জনবান্ধব।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন আগে ভারত সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তিনি পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে আপনারা যে ভূমিকা রেখে সফলতা লাভ করেছেন তা একটা মাইলস্টোন হিসেবে গৌরবের জায়গায় পরিণত হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিচ্ছে সরকার

তিনি আরও বলেন, ডিএমপি অনেক দায়িত্ব পালন করে। ভিভিআইপি, বিভিন্ন অনুষ্ঠান, ধর্মীয় রাজনৈতিক অনুষ্ঠান সবকিছুই ডিএমপি সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছে বলেই নির্ভরযোগ্য সিটিতে পরিণত হয়েছে ঢাকা। পুলিশে যখন যা প্রয়োজন হয়েছে প্রধানমন্ত্রী সবকিছু করেছেন। আমরা ইউনিট বাড়িয়েছি, জনবল বৃদ্ধি, তাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য যা প্রয়োজন তা করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা