সারাদেশ

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ প্রচার সম্পাদক তানিম আহমেদকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহত তানিম ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

আহত তানিম জানান, সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. আবদুর রহমানের সাথে মধুখালি উপজেলাধীন কামালদিয়ায় তার বাসভবনে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে নয়টার দিকে শহরের ঝিলটুলি পুকুর পাড় নামক স্থানে পৌঁছলে যুবলীগ কর্মী ফরহাদ, রিমনসহ ৫/৬ জন কিছু বুঝে উঠার আগেই তার উপর চড়াও হয়।

আরও পড়ুন: পটুয়াখালীতে নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা

এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্রের সাহায্যে তানিমকে ১৫/১৬টি কোপ দিয়ে মারাত্মক জখম করে। পরে আহতের চিৎকারে আশেপাশের লোকেরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত তানিমকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

হাসপাতালের বেডে শুয়ে আহত তানিম মঙ্গলবার দুপুরে এই প্রতিনিধিকে বলেন, অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আমার উপর এই হামলা হয়েছে।

এ ঘটনায় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন তীব্র নিন্দা জানিয়েছেন। তারা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার দাবি জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা