ছবি- সংগৃহিত
সারাদেশ

রক্ত দিয়ে ভাইরাল চিকিৎসক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী হাতিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার রোগীকে বাঁচাতে জরুরি বিভাগে নিজের চেয়ারে বসে দায়িত্ব পালন করা অবস্থায় রোগীকে রক্ত দান করেন এক চিকিৎসক।

এই সময় পাশে বসে থাকা কয়েকজন কয়েকটি ছবি তোলে সামাজিক মাধ্যমে দিয়ে দেন। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকে সেই চিকিৎসককে কৃতজ্ঞতা জানিয়ে পোস্টও দেন।

রক্ত দিয়ে ভাইরাল হওয়া সেই চিকিৎসক হলেন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডাক্তার বিমান চন্দ্র আচার্য। মিতা সাহা নামে এক নারীকে রক্ত দেন তিনি।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, জরুরি বিভাগের চিকিৎসকদের চেয়ারে বসা তিনি। হাতে রক্ত নেওয়ার জন্য স্যালাইনের সুই লাগানো। পাশে একটি টেবিলে রাখা ব্যাগে রক্ত এসে জমা হচ্ছে। সামনের টেবিলে জরুরি বিভাগের রেজিস্ট্রার বই ও প্রেশার মাপার যন্ত্র পড়ে আছে।

প্রসঙ্গত, এর আগে আরও ১৪ বার বিভিন্ন সময় মুমূর্ষু রোগীদের রক্ত দান করেছেন বলেও জানান এই চিকিৎসক।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা