সারাদেশ

ফরিদপুরে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান অনুষ্ঠান মঙগলবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ পূর্ণাঙ্গ উৎসবসহ ৮ দফা দাবি পূরণের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সদস্য অধ্যাপক মিজানুর রহমান মানিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক সিরাজুল ইসলাম, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সাবেক অধ্যাপক ও সংগঠনের সহ-সভাপতি আনোয়ার হোসেন, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, চর মাধবদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ আলী, কোমরপুর এমএ আজিজ স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শেখ মোঃ আবু জাফর, উত্তর বিল বিল মাহমুদপুর স্কুলের প্রধান শিক্ষক অহিদুজ্জামান, বাকি গঞ্জ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান প্রমূখ।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ২ জনের মৃত্যু

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ফরিদপুর সিটি কলেজের সহযোগী অধ্যাপক আজাদ উদ্দিন আহমেদ। সভায় বক্তারা তাদের ৮ দফা দাবি তুলে ধরেন।

এবং সরকারি স্কুলের শিক্ষকদের বেতন বৈষম্য তুলে ধরেন। তারা আগামী দিনের আন্দোলনে সমস্ত শিক্ষক ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবিলম্বে সরকারিকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। এরপরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা