ছবি: সংগৃহীত
রাজনীতি

রংপুর স্বেচ্ছাসেবক লীগের পদ ছাড়লেন বাবু

রংপুর ব্যুরো: রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে ৪ বছর অতিবাহিত হলেও নতুন কমিটি গঠন না হওয়ায় সভাপতির পদ ছাড়লেন আতাউর জামান বাবু।

আরও পড়ুন: পর্তুগাল বিএনপির নতুন আহ্বায়ক ইউসুফ তালুকদার

তিনি দীর্ঘ ৭ বছর ধরে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি তার পদত্যাগ পত্রে নতুনদের জায়গা করে দিতে ও রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে নিজ থেকে অব্যাহতির আবেদনপত্র দিয়েছেন বলে জানান।

বর্তমানে তিনি রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য পদেও রয়েছেন। ছাত্র রাজনীতির মাধ্যমে শুরু করা এ রাজনীতিবীদ এর আগে রংপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি একবার রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এছাড়া রংপুর-৩ আসন ও রংপুর সিটি কর্পোরেশনে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

আরও পড়ুন: স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদের এমপি পদ বৈধ

বৃহস্পতিবার (১৪ মার্চ) আতাউর জামান বাবুর অব্যাহতি নেয়ার পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ।

তিনি জানান, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ থেকে অব্যাহতির আবেদনটি পেয়েছি। পরবর্তীতে কার্যকরী কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিবে। এর আগে এ বিষয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় যুব সংহতি নেতা গ্রেফতার

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ থেকে অব্যাহতির আবেদন করা আতাউর জমান বাবু বলেন, ২০১৭ সালে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব নেই। কিন্তু ৩ বছর মেয়াদের এ কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়েও ৪ বছর অতিবাহিত করছে।

বিষয়টি নিয়ে আমি একাধিকবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নিকট সম্মেলন চাইলেও তারা কোনো সাড়া দেয়নি। নতুন করে কমিটি গঠন না হওয়ায় এ প্রজন্মের অনেকেই কোথাও স্থান পাচ্ছে না। তাছাড়া কমিটির পদ আকড়ে ধরে থাকার অভ্যাস আমার নেই। সব মিলিয়ে বাধ্য হয়ে অব্যাহতি নিয়েছি।

তিনি আরও বলেন, আমি রাজনীতিতে পদ আঁকড়ে ধরে থাকতে চাই না। নতুনদের জায়গা করে দিতে চাই। তাই রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে নিজ থেকে অব্যাহতির আবেদনপত্র দিয়েছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা