সারাদেশ

বোয়ালমারীতে ড্রেজার ধ্বংস, ৩০ হাজার টাকা জরিমানা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ড্রেজার ধ্বংস ও অভিযুক্ত ড্রেজার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের বয়রা গ্রামে জলাশয় থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন শেখর গ্রামের মো. তিলাপ শেখ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বুধবার বিকেলে অভিযান চালিয়ে ড্রেজার মালিক তিলাপ শেখকে আটক করে এবং অবৈধ ড্রেজারটি ধ্বংস করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত তিলাপ শেখকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আলোকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, প্রশাসন সর্বদাই অবৈধ বালু ও মাটি খেকোদের বিরুদ্ধে তৎপর। এই ধরণের অভিযান কার্যক্রম চলমান থাকবে। সকলকে সংশ্লিষ্ট আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তা মেনে চলার জন্য অনুরোধ করা হলো; ব্যত্যয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা