সারাদেশ

সংবাদ প্রকাশের পর ড্রেজার পাইপ উচ্ছেদ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দেওয়ানবাজার ভট্টাচার্যেরবাগ সড়ক থেকে অবৈধভাবে স্থাপন করা ড্রেজার পাইপ উচ্ছেদ করা হয়েছে।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাইপ লাইন উচ্ছেদ করেন।

নাজমূল হুদা জানান, সংবাদ মাধ্যমে বিষয়টি আমাদের নজরে আসে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সোমবার ড্রেজারের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় গ্রামীণ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ ড্রেজার পাইপ অপসারণ করা হয় এবং দুটি ব্যাটারি জব্দ করা হয়।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সভা

তিনি আরও জানান, অভিযানে প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা প্রদান করেন মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি চৌকস দল। অসাধু বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আফিফা খান বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়। আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তা উচ্ছেদ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা