ছবি : সংগৃহীত
সারাদেশ

শামীম দলের সিদ্ধান্তের বাইরে কেন জানি না

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ‘শামীম ওসমান কীসের পক্ষে প্রচার-প্রচারণা চালাবেন তা জানি না। আর জানার দরকারও নেই। আগের নির্বাচনগুলোর দিকে তাকালে দেখা যাবে, এখানে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে; এবারও তাই হচ্ছে। তিনি (শামীম ওসমান) দলের সিদ্ধান্তের বাইরে কেন গেলেন তা জানি না। তিনি সংবাদ সম্মেলনে কী বলবেন তাও জানি না। তার সমর্থন দেওয়া বা না দেওয়ায় খুব বেশি কি ডিফারেন্স হয়ে যাচ্ছে? গণমাধ্যম তাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত। আমি ব্যস্ত আমার জনগণকে নিয়ে ‘

সোমবার (১০ জানুয়ারি) সকালে শহরের ২ নং রেলগেটে সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

সেলিনা হায়াৎ আইভী বলেন, স্থানীয় সরকারের কাজ সবসময়ই চলমান থাকে। আমি বলতে পারি, নারায়ণগঞ্জবাসী সবসময় তাদের পাশে আমাকে পেয়েছে। নগরবাসী এবারও আমাকে বেছে নেবে। কারণ, যখন এ শহরের মানুষ একদমই কথা বলতে পারতো না, ভয়ে ভীত থাকতো তখন জানি না অপর প্রার্থীরা কোথায় ছিলেন। আমি আমার বিগত ১৮ বছরে কোনো প্রার্থীকে এত সরব থাকতে দেখিনি। আমি ত্বকী হত্যাকাণ্ডের মতো এত আলোচিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে তৈমূর আলম খন্দকারকে একটা সমাবেশ করতে দেখিনি। এ শহরে আশিক, বুলু, চঞ্চলকে হত্যা করা হয়েছে। দেখিনি কখনও একটি প্রতিবাদ করতে।

সেলিনা হায়াৎ আইভী আরও বলেন, আজ তিনি (তৈমূর আলম) যাদের ক্যান্ডিডেট তাদের বিরুদ্ধে তিনি বলেছেন, তাকে নাকি গুলি করে বের করে দিয়েছে। সারাক্ষণই বলেছেন, আমাকে শামীম ওসমান গুলি করেছে, আমার অফিসে গিয়ে গুলি করেছে। আজকে তিনি কেন এসব কথা বলছেন! আমার বিরুদ্ধে তিনি অনেক কিছু বলছেন, যা ওনার বলা উচিত না।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা