নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী
জাতীয়

নারীরা এখন সব কিছুই পারে

সান নিউজ ডেস্ক: সব সময় আমি নারীদের প্রাধান্য দেই। বাংলাদেশের অর্ধেকই নারী। তাদের কাজের সুযোগ দেওয়া হয় না। শহরের নারীরা ঘর-সংসার নিয়ে ব্যস্ত থাকেন। বাইরে আসতে চান না। প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে কথা বলে নারীদের কাজের সুযোগ করে দিচ্ছি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

আরও পড়ুন: রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে রিট

রোববার (২৭ মার্চ) দুপুরে জেলা সরকারী গণগ্রন্থাগার মিলনায়তনে রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেলিনা হায়াৎ আইভী বলেন, নারীরা এখন গাড়ি চালানো শিখছে। অ্যাম্বুলেন্স, বাস, ট্রেন চালায়। নারীরা এখন সব কিছুই পারে। আপনাদের মধ্যে সাহস থাকতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে তিন হাজার থেকে ২০ হাজার করেছে। বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। কোভিডকালীন সময়ে প্রচুর চাল, ডাল, তেল ও টাকা বিতরণ করা হয়েছে। এটা আমাদের মাধ্যমে, ডিসি, বিভিন্ন সংগঠনের মাধ্যমে এসেছে। কোনো সংগঠন বসে ছিল না।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের চেতনাকে বয়ে নিয়ে যেতে হবে

আইভী বলেন, আমার বাবা রেডক্রিসেন্টের আজীবন সদস্য ছিলেন। আমিও আজীবন সদস্য। আমরা সবাই যে যেখানে থাকি না কেন ওখান থেকেই আমরা দেশ সেবা করছি। দেশের জন্য কাজ করছি।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান ও ব্রিটিশ রেড ক্রস প্রতিনিধি আশিষ কুমার কুণ্ডু প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

গাজায় চরম স্বাস্থ্য সংকট

ইসরায়েল থেকে গাজায় জীবনরক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গ এবং জরুরি চিকিৎসাসামগ্র...

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন: এটিএম আজহার

মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেত...

মিটার চুরি করে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার ২

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক মিটার চুরি...

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময়সীমা নির্ধারণ

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স করার সূবর্ণ সুযোগ দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা