জাতীয়

রাজধানীতে ৬ বছরের শিশুকে ধর্ষণ

সান নিউজ ডেস্ক : রাজধানীর কাফরুলে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মো. হারুনুর রশিদ (৫৫) নামে এক ফল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: আরও অস্ত্র পাঠানোর আহ্বান

রোববার (২৭ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা।

শিশুটির বাবা বলেন, বুধবার সকালে আমি ও আমার স্ত্রী তাড়াহুড়া করে কাজে বের হই। এ সময় রুমে তালা দিয়ে চাবি আমার মেয়ের স্কুলব্যাগে রাখি। সেও আমাদের সঙ্গে বের হয়। চাবির কথা তাকে বলতে ভুলে যাই। সকাল ১০টায় স্কুল ছুটি হলে সে বাসায় ফেরে।

ঘর তালা মারা দেখে পাশের বাসার এক আন্টির কাছে সে চাবির কথা জিজ্ঞাসা করে। ওই আন্টি তাকে বলে তোর বাবা চাবি রেখে যায়নি। এরপর সে বাসার আরেক ভাড়াটিয়ার কাছে চাবির কথা জিজ্ঞাসা করলে সে আমার মেয়েকে বলে তার কাছে চাবি রয়েছে। এরপর রুমের ভেতর নিয়ে যায়। ওই সময় সে আমার মেয়েকে মুখ চেপে কয়েক দফা ধর্ষণ করে।

ঘটনার পরের দিন আমার মেয়ের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। সে অসুস্থ হয়ে পড়ে। আমরা বাড়ির মালিককে ঘটনাটি জানালে সে আপস মীমাংসার কথা বলে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

আরও পড়ুন: রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের রিট

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাফরুল থানার এসআই হোসনা আফরোজ বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মিলেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা