সারাদেশ

সৈয়দপুরে গাউসিয়া ইসলামিক মিশনের শীতবস্ত্র বিতরণ

আমিরুর হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে দুই শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গাউসিয়া ইসলামিক মিশন আহলে সুন্নাত ওয়াল জামাত। রোববার (৯ জানুয়ারি) দুপুরে শহরের গোলাহাট রেলওয়ে কলোনী জামে মসজিদ ঈদগাহ মাঠে ওই শীতবস্ত্র বিতরণ করেন আর্ন্তাজাতিক ইসলামিক চিন্তাবিদ ও গাউসিয়া ইসলামিক মিশন বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক হযরাতুল আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমেদ আল বোখারী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাউসিয়া ইসলামিক মিশন সৈয়দপুর শাখার সভাপতি হিটলার চৌধুরী ভলু, সাধারণ সম্পাদক মো. আজহার সুলতান, গাউসিয়া ইসলামিক মিশনের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আরজু আশরাফী, আব্দুল জব্বার, আশরাফ, আরজুসহ অন্যান্য সদস্যরা।

গাউসিয়া ইসলামিক মিশনের প্রধান পৃষ্ঠপোষক ড. সৈয়্যদ এরশাদ আহমদে আল বোখারী বলেন, একজন ইসলামিক বক্তার কাজ শুধু ওয়াজ করা নয় বরং তার চেয়ে জরুরি দুস্থদের পাশে দাড়ানো। গাউসিয়া ইসলামি মিশন ইসলামের মুল শিক্ষা জাতীর মানবিক ও সামাজিক কাজকে এগিয়ে নিতে কাজ শুরু করেছে। আমরা আজকে জাতি ধর্ম বর্ন নির্বিশেষে শতাধিক দুস্থদের শীতবস্ত্র উপহার দিয়েছি। ভবিষ্যতে চক্ষু শিবির, গরীব মেয়ের বিবাহ, গরীব শিক্ষার্থীদের শিক্ষা চালিয়ে নিতে সহায়তা সহ সকল সামাজিক মানবিক কাজ করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা