সারাদেশ

প্রাণিপ্রেমী ফরিদা বেওয়া পেলেন বিধবা ভাতা

আমিরুল হক, নীলফামারী: পত্রিকায় সংবাদ প্রকাশের পর সমাজসেবা অধিদফতর নীলফামারীর সৈয়দপুর উপজেলার কার্যলয় থেকে সেই ফরিদা বেওয়াকে বিধাবা ভাতার কার্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, ফরিদা বেওয়া শহরের হাতিখানা এলাকার মৃত ইসমালেন হোসনের স্ত্রী। থাকেন জরাজীর্ণ একটি ঝুপড়িতে। সকাল থেকে রাত পর্যন্ত একটি হোটেলে রান্নার কাজ করেন। প্রায় ৩০ বছর আগে স্বামী মারা গেছেন। এর কয়েক বছর পর দুই ছেলেকেও হারান। স্বামী-সন্তানকে হারিয়ে বেওয়ারিশ কুকুর-বিড়ালদের নিয়ে গড়ে তোলেন অকৃত্রিম ভালোবাসার পরিবার। কষ্টার্জিত সব অর্থ দিয়ে কুকুর-বিড়ালকে প্রতিদিন খাওয়ান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় খবরটি আমাদেরে চোখে পড়ে। তাঁর এ দৃষ্টান্তের কারণে আমরা তাঁকে বিধবা ভাতা দেওয়ার উদ্যোগ গ্রহণ করি। প্রাণিদের সেবায় যিনি সর্বদা নিয়োজিত, তাঁকে সরকারের এ ব্যবস্থার আওতায় নিতে পেয়ে আমরা ধন্য।

ফরিদা বেওয়ার বলেন, বিধবা ভাতা বা কোন অনুদান পাওয়ার লোভে আমি কুকুর- বিড়ালকে প্রতিদিন খাওয়াই না। মন থেকে আনন্দ পাই, তাই খাওয়াই। এছাড়া আপন বলতে কেউ নেই। এই কুকুর-বিড়ালদের সঙ্গে নিয়েই আমার পরিবার। হোটেলের কাজ শেষে এদের পেট ভরাতেই বেশির ভাগ সময় পার হয়।

হোটেল মালিক আশরাফ হোসেন জানান, ‘বহু বছর থেকে তিনি আমার হোটেলে কাজ করেন। সবজি কাটা, ডাল গুড়া করাসহ অন্যান্য কাজ করে দেন। প্রতিদিন তাঁকে ২৫০ টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে তরকারি ও চাল কিনে বাসায় রান্না করে রাতে বেরিয়ে পড়েন পথের কুকুরদের খাওয়াতে। প্রতি রাতে বিমানবন্দর সড়কে দেখা মেলে ফরিদা বেওয়ার। চারপাশে ঘিরে থাকে কুকুরের দল। দূর থেকে তাঁকে দেখে কিংবা কণ্ঠ শুনে ছুটে আসে কুকুরগুলো। পায়ের কাছে মাথা গুঁজে বসে পড়ে তারা। মাথায় স্নেহের হাত বুলিয়ে খাবার দেন তিনি। রাত ১১টার পর দৈনিক দেখা যায় এ দৃশ্য।

নীলফামারীতে বণ্য প্রাণি, পাখি ও পরিবেশ সুরক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন বলেন, ফরিদা বেওয়ার কাজটি আমাদের সকলের জন্য অনুকরণীয়। আমরা আমাদের সংগঠন থেকে সামার্থনুযায়ী পাশে থাকার চেষ্টা করবো।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি ফরিদা বেওয়াকে বিধবাভাতা কার্ড দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুর মোহম্মদ ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা