সারাদেশ

দুই গারো স্কুলছাত্রী ধর্ষণ: মূল আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার মূল আসামি রিয়াদসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ও ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- রিয়াদ, শরীফ, মিয়া হোসেন, মিজান, রোকন ও আব্দুল হামিদ।

শনিবার (৮ জানুয়ারি) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের পক্ষ থেকে মূল আসামি রিয়াদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। আর মামলার এজাহারভুক্ত অপর ৫ আসামিকে গ্রেপ্তারের তথ্য জানায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (শুক্রবার) রাতে গাজীপুর, তারাকান্দা ও হালুয়াঘাটে অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে গাজীপুর থেকে শরীফ, মিজান, রোকনকে, তারাকান্দা থেকে মিয়া হোসেনকে এবং হালুয়াঘাট থেকে আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গত ২৭ ডিসেম্বর রাতে প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভারত সীমান্তবর্তী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ি গ্রামে ২ কিশোরীকে আটকে হত্যার ভয় দেখিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন কিছু তরুণ। পরে ৩০ ডিসেম্বর ধর্ষণের শিকার হওয়া এক কিশোরীর বাবা বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা