উধাও
সারাদেশ

সন্তান জন্ম দিয়েই প্রেমিকের সঙ্গে উধাও

নিজস্ব প্রতিনিধি, যশোর : সদ্য ভূমিষ্ঠ নবজাতককে হাসপাতালে ফেলে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন গৃহবধূ। ঘটনাটি ঘটেছে যশোর জেনারেল হাসপাতালে।

বুধবার (৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) পরিবার থানায় যোগাযোগ করলে বিষয়টি জানাজানি হয়।

অভিযুক্ত গৃহবধূ যশোর শহরের স্টেডিয়াম পাড়ার শাহিনুর হোসেনের স্ত্রী।

পুলিশ ও হাসপাতাল সূত্রমতে, সোমবার (৪ অক্টোবর) দিনগত রাত বারোটা ৫১ মিনিটে নিঝুম তার প্রেমিক ইব্রাহিমকে নিয়ে সন্তান জন্ম দিতে হাসপাতালে ভর্তি হন। পরের দিন মঙ্গলবার দুপুর এক টায় অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি ছেলেসন্তান জন্ম দেন। কিন্তু একদিনের মাথায় শিশুটিকে হাসপাতালে রেখে নিঝুম নিখোঁজ হন।

ভর্তি তথ্যে শিশুটির বাবার নাম শাহিনুর লেখা হলেও প্রেমিক ইব্রাহিমকে স্বামী হিসেবে পরিচয় দেন ওই নারী। একইসঙ্গে তাদের বাসা শহরের স্টেডিয়াম পাড়া উল্লেখ করা রয়েছে। জরুরি যোগাযোগের জন্য দেওয়া ফোন নম্বরে কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

শিশুটি দুদিন হাসপাতালের সেবিকাদের তত্ত্বাবধানে ছিল। তবে পরিবারের সম্মানহানির ভয়ে বিষয়টি প্রথমে থানায় জানানো হয়নি। এ সময় নিঝুমকে তার আত্মীয়-স্বজনের সহায়তায় খোঁজ করা হচ্ছিল। একপর্যায়ে তাকে না পেয়ে পুলিশের সহযোগিতায় শিশুটির নানা-নানির সন্ধান পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পবিত্র হজ আজ

সৌদি আরবের স্থানীয় সময় আজ মঙ্গলবার, ৯ জিলহজ। আজ পব...

মৃদু ভূমিকম্পে কাঁপল ঢাকা

রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস 

দেশের ছয় বিভাগে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হওয়ার পূর...

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

বছরের বেশির ভাগ সময় যানজট আর ব্যস্ততায় হাঁসফাঁস কর...

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা