সংগৃহীত
সারাদেশ

ভালুকায় টাকা নিয়ে উধাও ভূঁইফোর এনজিও

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় এক ভূঁইফোর এনজিওর বিরুদ্ধে গ্রাহকের ৮ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা ইউপি চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন : ময়লা ফেলার বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামে ফালু শেখের বাড়িতে ভাড়া থাকতো উপজেলার প্রতারক চক্রটি। প্রতারক চক্রের চার সদস্য হলো, ত্রিশাল উপজেলার কানর গ্রামের কিতাব আলীর ছেলে হাসান মিয়া, তার স্ত্রী মোছাঃ রুনা, একই উপজেলার আইলদা গ্রামের শাহজাহান মিয়া ও তার স্ত্রী মোছা লিপি।

বসবাস করেই তারা একটি সমিতি থেকে মোটা অংকের টাকা লোন করা যাবে বলে সঞ্চয় বাবদ টাকা জমাতে বলে স্থানীয়দের। পরে মোটা অংকের টাকা লোনের আশায় জামিনা খাতুন, মলিনা খাতুন, নুরজাহান, ববিতা, মুর্শিদা খাতুন, শরিফা আক্তার, নাসিমা আক্তার ও জুসনা আক্তার গংরা সঞ্চয় বাবদ টাকা জমা দিতে থাকে। পরে সবার সঞ্চয় বাবদ ৮ লাখ টাকা জমা হতেই প্রতারক চক্রটি উধাও হয়ে যায়। এ ঘটনায় আইনাল হক বাদী হয়ে ভরাডোবা ইউপি চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে।

আরও পড়ুন : ভোলায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার বলেন, প্রতারক হাসান মিয়া, মোছা রুনা, লিপি ও শাহজাহান মিয়াকে খোজা হচ্ছে তাদেরকে পাওয়া গেলে টাকা উদ্ধারের ব্যবস্থা করা হবে।

এ ব্যপারে ভুক্তভোগী মোছাঃ শরিফা আক্তার বলেন, আমি সারা জীবন গার্মেন্টসে চাকরি করে ৪ লাখ টাকা জমিয়েছিলাম। কিন্তু এই প্রতারক চক্র ফাদে ফেলে আমাকে নিঃস্ব করে দিয়েছে। এখন আর আমার আত্মহত্যা করা ছাড়া কোন উপায় নেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা