সংগৃহীত
সারাদেশ

ময়লা ফেলার বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বাড়ির সীমানায় ময়লা ফেলা ও জমাট থাকা ময়লা পানিকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভোলায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খুরশীদ আলম (৬০) উপজেলার বালিয়াকান্দি গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে।

আরও পড়ুন : শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

আটককৃতরা হলেন- উপজেলার বীজবাগ ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের কবির আহমেদ মাস্টার বাড়ির মো.শহীদুল্লাহ (৬৫) তার ছেলে মো. অলিউল্লাহ ওরফে শিমুল (৩০) ও ফোরকানের নেছা (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালের দিকে ভিকটিম খুরশিদ আলম ও তার প্রতিবেশী শহীদুল্লার সাথে বাড়ির সীমানায় ময়লা ফেলা ও জমাট থাকা ময়লা পানিকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে কাঠের লাঠি দিয়ে শহীদুল্লাহ ও তার পক্ষের লোকজন খুরশীদ আলমকে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সহায়তায় ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন : পুকুরে মিলল ৬০০ গ্রামের ইলিশ

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) সনদ বড়ুয়া বলেন, নিহতের মাথায় আঘাতের চিহৃ রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা