সারাদেশ

হরিপুরের ৬ ইউনিয়নে নৌকার মনোনয়ন

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৬ ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত হয়েছে।

মনোনয়ন প্রাপ্তরা হলেন, ১নং গেদুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, ২নং আমগাও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পাভেল তালুকদার, ৩নং বকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু তাহের রেজা, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অনীল চন্দ্র দাস(মাষ্টার), হরিপুর সদর ইউনিয়নে হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, ৬নং ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম।

উপজেলার ৬টি ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কোরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ শীর্ষ স্থানীয় নেতারা ওই ৬ ইউপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাই কমান্ডের কাছে পাঠান।

এরই প্রেক্ষিতে ৭ অক্টোবর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড এ উপজেলার ৬টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর এবং ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা