ছবি সংগৃহীত
সারাদেশ

মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা মামলায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে এ রায় ঘোষণা করেন গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি শাহজাহান খান ওরফে সাজু (৪৬) গাজীপুরের কালিয়াকৈর থানার কাঁচারস এলাকার আমছের আলী খানের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ১৯ মার্চ বাড়ির পার্শ্ববর্তী বাঁশঝাড় থেকে বাঁশ কাটার সময় শাহজাহানকে বাধা দেন তার বাবা আমছের আলী। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে শাহজাহান বাবাকে গালিগালাজ করেন। এ ঘটনায় মা আনোয়ারা বেগম এগিয়ে এলে তাকেও বকাঝকা করেন। এক পর্যায়ে হাতে থাকা দা দিয়ে শাহজাহান তার মায়ের গলার বাম পাশে কোপ দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান মা আনোয়ারা বেগম।

এ ঘটনায় নিহতের ভাই (শাহজাহানের মামা) হাশেম বাদী হয়ে শাহজাহান, তার স্ত্রী মাজেদা বেগম ও ছেলে মাসুম মিয়াকে আসামি করে থানায় একটি মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

গাজীপুর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হারিস উদ্দিন আহমদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা