ছবি সংগৃহীত
সারাদেশ

প্রধানমন্ত্রী তার বাবার মতোই সাহসী 

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতি ও আদর্শের প্রশ্নে বাবার মতোই অবিচল, দৃঢ় ও সাহসী।’

বৃহস্প‌তিবার (৭ অক্টোবর) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় রূপসী নিউম‌ডেল হাই স্কুল অ্যান্ড ক‌লেজ মা‌ঠে জাতীয় স্যা‌নি‌টেশন মাস-২০২১ উদ্বোধন উপল‌ক্ষে অনু‌ষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন তিনি।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে যুগান্তকারী অবদান রেখে চলেছেন। ইতোম‌ধ্যে দেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সুফল ভোগ করছেন।’

তিনি আরও ব‌লেন, ‘স্যানিটেশন আন্দোলনের ফলে গ্রামে, ইউনিয়নে ও উপজেলা পর্যায়ে ল্যাট্রিন ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে আমরা কখনোই নিরাপদ থাকতে পারবো না। পরিবেশটা সবার, তাই পরিবেশের বিপর্যয় কখনও হতে দেয়া যাবে না।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা