বিকাশ
সারাদেশ

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। আজিমনগর ইউনিয়নের পুকুরপাড় গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল সেট, ৮টি সিম এবং বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন-পুকুরপাড় গ্রামের মুন্না হাওলাদার (১৮), উজ্জল শেখ (১৮) ও সাদ্দাম হাওলাদার (২৫)।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে পুকুরপাড় গ্রামের আশরাফ আলী নামে এক ব্যক্তির নির্মাণাধীন একটি একতলা ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা