শাশুড়ি
সারাদেশ

শাশুড়িকে হত্যা ঘটনায় জামাতা আটক

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নে কড়ই কান্দা গ্রামে শাশুড়িকে হত্যার ঘটনায় জামাতা সুজিত শীলকে আটক করেছে পুলিশ।

জানা যায়, জোছনা রানী শীলের কন্যা ইতি শীলের সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামের অবলেশ শীলের পুত্র সুজিত শীলের।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোর চারটায় নেশা করে বাড়িতে এসে স্ত্রী ও শাশুড়ির সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রী ও শাশুড়িকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে নিজেই নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন সুজিত শীল।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাশুড়ি জোছনা রানী শীলকে মৃত ঘোষণা করেন।

আটককৃত সুজিত শীল পুলিশের হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি মো. শাহিনুজ্জামান খান।

গত ৮ মাস যাবৎ সুজিত শীল শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে অবস্থান করছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় শ্বশুরবাড়িতে যাওয়ায় স্ত্রী-শাশুড়ির সাথে সব সময় ঝগড়া সৃষ্টি হতো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা