সারাদেশ

কিশোরীর মরদেহ উদ্ধার, প্রেমিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। এ ঘটনায় ওই কিশোরীর পরিবার প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের পরিবার।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত নুসরাত জাহান ফারহানা (১৯)। সে বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের মর্ডাণ হাসপাতাল সংলগ্ন বিসমিল্লাহ মঞ্জিলের ভাড়াটিয়া ওমর ফারুকের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে বাসার সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় নিহতের মা সাজেদা আক্তার বাদী হয়ে তরুণীর প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচেনার অভিযোগ এনে মামলা দায়ের করে। অভিযুক্ত প্রেমিক জহিরুল ইসলাম তৌসিফ (২৮) বসুরহাট পৌরসভা ৯নম্বর ওয়ার্ডের মো.সিরাজের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত তরুণীর মা বাদী হয়ে ওই তরুণীর প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা