সারাদেশ

দুই সপ্তাহেই ধসে পড়লো স্কুলভবনের ছাদ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ছাদ ধসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নাসিরনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৭০ লাখ টাকা ব্যয়ে জমির জুলিয়া ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ করছে। ২০১৯-২০ অর্থবছরে দরপত্রের মাধ্যমে কাজ পাওয়ার পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান টালবাহানা করতে থাকে। কাউকে না জানিয়ে দুই সপ্তাহ আগে ঠিকাদার ভবনের ছাদ ঢালাই শুরু করেন। শুরু থেকেই কাজ নিয়ে টালবাহানা করে আসছিলেন তারা। কাজের পরিকল্পনা ও নকশা চাইলেও ঠিকাদার দেননি। স্কুল কর্তৃপক্ষের কাউকে না জানিয়ে ছাদ ঢালাই করার বিষয়ে উপজেলা প্রকৌশলীকে মৌখিকভাবে অভিযোগ দেয়া হয়েছিলো। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেননি।

গতকাল ১০ সেপ্টেম্বর) রাতে তিনতলা বিশিষ্ট ওই নতুন ভবনের চিলেকোঠার ছাদের একাংশ হেলে পড়ে। এরপর শনিবার সকালে সম্পূর্ণ ছাদ ধসে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস অভিযোগ করে বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়েই তড়িঘড়ি করে ছাদ ঢালাই দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি নতুন এসেছি। ছাদধসের বিষয়টি খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে ছাদটি ভেঙে নতুনভাবে করতে ঠিকাদারকে বলেছি।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা