সারাদেশ

দাম বেড়েছে ডাল-মুরগির

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালে মসুর ডাল ও ফার্মের মুরগির দাম বেড়েছে। এছাড়া সবজির সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। তবে চাল, আদা, রসুন, চিনি, আটা-ময়দা ও সয়াবিন তেলের উচ্চমূল্য অপরিবর্তিত রয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর কয়েকটা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মূলত আগস্টের শেষ সপ্তাহে একদফা দাম বেড়ে বড় দানার মসুর ডাল প্রতি কেজি বিক্রি হয়েছে ৮০ টাকায়। দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে এখন তা বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

অন্যদিকে, কোরবানির পর তৃতীয় দফায় বেড়েছে ফার্মের মুরগির দামও। এক সপ্তাহ আগেও সোনালি মুরগির কেজি ছিলো ২২৫ টাকা। এখন ৩৫ টাকা বেড়ে তা বিক্রি হচ্ছে ২৬০ টাকায়।

অন্যদিকে বাজারে চাহিদার তুলনায় সবজি সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে।

কাকরোল, চিচিঙ্গা, ঝিঙ্গে, করলা, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪০ টাকায়। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এছাড়া বাঁধাকাপি ৬০, টমেটো ৯০-১০০, বরবটি ৫০, কাঁচামরিচ ৯০-১০০, শসা ৫০, বেগুন ৬০-৭০, গাজর ৮০-১০০ ও ধনেপাতা বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। বাজারে কম দামের সবজির মধ্যে মিলছে কেবল পেঁপে, পটোল ও মিস্টি কুমড়া। তাও প্রতি কেজি ৩০ টাকা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণ, ২৪ সামরিক কর্মী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে রো...

মিষ্টি-রসালো লিচু চিনবেন কীভাবে

লিচুর মৌসুম চলছে। বাজারে উঠতে শুরু করেছে পাকা লিচু...

দুই আসামি আদালতে, দুপুরে চার্জশিট দেবে পুলিশ

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা

ঈদুল আজহার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গণপরিব...

হোয়াইট হাউসের বাইরে নিহত নাসির বেস্ট সম্পর্কে যা জানা গেল

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে শনিবার (২৩ মে)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা