সারাদেশ

বিবস্ত্র স্ত্রীকে চরে ফেলে গেলেন স্বামী

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়াপাড়ার চর থেকে হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় এক নারীকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) ভোরে নাটুয়াপাড়ার চর থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধার হওয়া ওই নারীর বাড়ি বগুড়া সদর উপজেলার ভবানীগঞ্জের নন্দীপাড়া গ্রামে।

ওই নারী বলেন, স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এ কারণে স্বামী কিছুদিন ধরে আমাকে অত্যাচার করে আসছিলেন। শুক্রবার রাতে স্বামী ও তার চাচা আমার হাত-পা বেঁধে বাড়ি থেকে তুলে নিয়ে যান। পরে নৌকায় আমারে মারধর করে কাপড় খুলে নিয়ে নাটুয়াপাড়ার চরে ফেলে দিয়ে চলে যান। এ অমানবিক নিষ্ঠুর নির্যাতনের আমি বিচার চাই।

উদ্ধারকারী চান মিয়া বলেন, ফজল, ভোলা ও রশিদসহ ঘাস কাটতে চরে যাই। সেখানে অন্য একটি নৌকার মাঝির ডাক শুনে কাছে গিয়ে ওই নারীকে বাঁধা অবস্থায় দেখি। পরে তাকে বাড়িতে আনা হয়েছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা