সারাদেশ

প্রাইভেটকার পানিতে, শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং সড়কের কবিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার পানিতে পড়ে কাকন দাশ (২১) নামে এক নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মা, বাবাসহ ৪ জন।

শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাকন দাশ বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের মতি লাল দাশের মেয়ে ও সিলেট একটি কলেজের এলএলবি শিক্ষার্থী।

জানা গেছে, কাকন দাশ মৌলভীবাজার জেলায় তার এক আত্মীয়ের বাসা থেকে দীর্ঘদিন ধরে লেখাপড়া করে আসছেন। শনিবার পরিবারের লোকজন একটি প্রাইভেটকার নিয়ে তার গ্রামের বাড়িতে আসছিলেন। পথে কবিরপুরে পৌঁছালে প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় প্রাইভেটকারটি রাস্তার পাশে পানিতে পড়ে ডুবে যায়।

পরে গাড়িতে থাকা ৫ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক কাকন দাশকে মৃত ঘোষণা করেন। অন্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা