সারাদেশ

বিলুপ্তপ্রায় ঢাই মাছ মিলল পদ্মায়

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১১ কেজির ঢাই মাছ। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ উপজেলার পদ্মার নদীর দৌলতদিয়া এলাকায় বড় আকৃতির এ মাছটি ধরা পড়ে।

জানা যায়, মাছটির ওজন হয় ১১ কেজি। দৌলতদিয়া মৎস্য আড়ত থেকে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান মিয়া ৩৪ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি কেনেন।

স্থানীয়রা জানিয়েছ জানান, পদ্মার ঢাই মাছ বর্তমানে বিলুপ্তপ্রায়। আগের পদ্মার ‘ভরা যৌবনে’ প্রায়ই এই মাছ পাওয়া যেত। বর্তমানে মাঝে মধ্যে এর দেখা পাওয়া যায়।

দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানায়, প্রতিদিনের মতো দৌলতদিয়া মৎস্য আড়তে মাছ কিনতে যাই। এ সময় বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ দেখে সর্বোচ্চ দামে মাছটি কিনি। দেশের বিভিন্ন ব্যক্তির সাথে মোবাইলে যোগাযোগ করে মাছটি বিক্রির চেষ্টা করছি। প্রতি কেজিতে ১০০ টাকা লাভে ৩৮ হাজার টাকায় মাছটি ঢাকার এক শিল্পপতির কাছে বিক্রি করে দিয়েছি।

রাজবাড়ীর (ভারপ্রাপ্ত) জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, 'ঢাই মাছ প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে পদ্মায় মাঝেমধ্যে ঢাই মাছ পাওয়া যাচ্ছে। মাছটি কীভাবে রক্ষা করা যায়, সেটি নিয়ে গবেষণা করা হবে।'

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা