সারাদেশ

লক্ষ্মীপুরে ২ মেয়েসহ মা নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, রামগতি (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগতিতে দুই মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশে ঘর থেকে বের হয়েছিলেন মা। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি কেউই। নিখোঁজরা হচ্ছে মা মারজাহান (২৭), বড় মেয়ে সুরাইয়া জাহান সামিয়া (৮) ছোট মেয়ে বিবি ফাতেমা (৪)। এদিকে মো. হেলাল দিশেহারা হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে স্ত্রী-সন্তানের সন্ধানে মো. হেলাল রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

জানা যায়, হেলালের বড় মেয়ে সুরাইয়া জাহান সামিয়া রামদয়াল বাজার আইডিয়াল প্রিক্যাডেট একাডেমির দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। সামিয়ার বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পরীক্ষা থাকার কারণে সকাল নয়টার দিকে কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য তার মা মারজাহান বাড়ি থেকে বের হয়। ছোট মেয়ে বিবি ফাতেমাকেও তার সঙ্গে নিয়ে যান।

এরপর সকাল দশটার দিকে স্কুল থেকে শিক্ষিকা শিলা আক্তার মোবাইল ফোনে জানান, সামিয়া পরীক্ষা কেন্দ্রে না পৌঁছার কথা। এতে তিনি বিভিন্ন স্থানে স্ত্রী-সন্তানদের খুঁজতে বের হন। কিন্তু আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য কোন জায়গায় তাদের খুঁজে পাওয়া যায়নি। তারপরই মো. হেলাল রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৩১১) করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, দুই মেয়েসহ মা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ মারজাহানের স্বামী মো. হেলাল রামগতি থানায় সাধারণ ডায়েরি করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং নিখোঁজের খবরটি সব জায়গায় দেওয়া হয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা