সারাদেশ

মুন্সীগঞ্জে ৫ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাত দলের ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে গজারিয়া থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন।

গ্রেফতারকৃতরা হলেন, মো. আসলাম (৩৮) পিতা মো. আলী হোসেন, ইসমাইল (৫০) পিতা মৃত- মহি উদ্দিন, মো. সুমন (৩৪) পিতা আলী আকবর সর্ব সাং বন্দর নারায়নগঞ্জ, রাসেল হাসান (১৮) পিতা মকবুল হোসেন ফুলতলা খুলনা, মেহেদী হাসান (১৮) পিতা মৃত আ: জব্বার খড়ার চর, ধামরাই ঢাকা।

ওসি মোঃ রইছ উদ্দিন জানান, গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের উত্তর শাহপুর এলাকায় ২ টি গাড়ি থেকে ৮-১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে হলে গোপন সংবাদের ভিত্তিতে রবিউল বেপারীর বাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর পৌঁছানো মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ও পিকআপ ফেলে ৮-১০ জন ডাকাত রাস্তার পাশে থাকা খালের পানিতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশও পানিতে ঝাঁপ দিয়ে ৫ জনকে গ্রেফতার করে। তবে অজ্ঞাত আরো ৫/৬ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।

তিনি আরও জানান, ডাকাতির প্রস্তুতির কাজে ব্যবহৃত ১টি হলুদ, নীল ও লাল রঙয়ের তিন টনি ট্রাক, ১টি পিকআপ (ঢাকা মেট্রো ন ১৩-৮৬৮৩), ১টি লোহার তৈরি ২৪ ইঞ্চি কালো হাতল যুক্ত ভোল্ট কাটার, ২টি রামদা, ধারালো দা ২ টি, ৩৮ ইঞ্চি এসএস পাইপ, ১টি হকিস্টিক, ছোট কাটার, প্লাস, টর্চ লাইট, স্টিলের তৈরি টর্চ লাইট জব্দ করা হয়েছে।

পরে এসআই নিরস্ত্র মো. কামাল উদ্দিন মিয়া বাদী হয়ে গজারিয়া থানায় ৩৯৯/৪০২ ধারায় মামলা (নং ০৮) দায়ের করা হয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাতদল রাজধানী ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করেছে বলে জানিয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে নারায়নগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

কলকাতার হলে সেঞ্চুরি হাঁকাল জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

কলকাতার বড় পর্দায় সাফল্যের এক অনন্য নজির গড়ল অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেম...

ভোলার ২৭ মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি দু...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা