সারাদেশ

পানির নিচে কৃষকের স্বপ্ন 

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: বন্যায় মাদারীপুরের কালকিনি উপজেলায় দুইশত ২২ হেক্টর জমির রোপা আমন ক্ষেত ও সবজি ক্ষেত পানিতে ডুবে গেছে। এতে করে এ অঞ্চলের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে।

দীর্ঘসময় ধরে ডুবে থাকায় আমন ধানের গাছগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে চিন্তার ভাঁজ বাড়িয়েছে কৃষকদের কপালে। দ্রুত পানি সরে না গেলে ধান গাছগুলো টিকবে কিনা তা নিয়ে শঙ্কায় চাষিরা।

কালকিনি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ১৫ টি ইউনিয়নের ফসলি মাঠে রোপা আমন গাছগুলো পানিতে তলিয়ে গেছে। উপজেলার বাঁশগাড়ী, পূর্ব এনায়েতনগর, সাহেবরামপুর, গোপালপুর, নবগ্রাম, ডাসার, কাজীবাকাইসহ ১৫টি ইউনিয়নের উঁচু জমিতে প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপন ও বপন করা হয়েছিল।

কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের কৃষক ছলেমান মাতুব্বর বলেন, বন্যার পানিতে রোপা আমন ধান তলিয়ে গেছে। এখন দ্রুত পানি সরে না গেলে কৃষকের অনেক ক্ষতি হয়ে যাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা