সারাদেশ

মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ১৩-১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর লাশ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার বোনের বাড়ি থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। ওই মাদ্রাসা শিক্ষার্থীর নাম মরিয়ম ছুয়া। সে উপজেলার রূপাপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের ইনায়েত চৌধুরীর মেয়ে।

থানা এবং স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম মাস দেড়েক আগে উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামে তার বড় বোন রিয়া বেগমের বাড়িতে বেড়াতে যায়। রিয়া বেগমের স্বামী আরিফ শেখ মালয়েশিয়া প্রবাসী। বছর পাঁচেক আগে রিয়া বেগমের সাথে পারিবারিকভাবে আরিফ শেখের বিয়ে হয়। রিয়া ও আরিফ সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই বোন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে বড় বোন রিয়া বেগমের দোতলা ভবনের উত্তর পশ্চিম কোনার একটি কক্ষ থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। ফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে মরিয়ম আত্মহত্যা করে বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ইনায়েত চৌধুরী বাদী হয়ে বৃহস্পতিবার রাত ৮টায় বোয়ালমারী থানায় ইউডি মামলা করেছেন। নিহতের গলায় কাটা দাগের মত আঘাতের চিহ্ন রয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। নিহত মরিয়ম চার ভাই-বোনের মধ্যে ছোট।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা