সারাদেশ

বিমান যাত্রীদের জন্য বিনামূল্যে বাস

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর রুটের যাত্রীদের জন্য বিনামূল্যে এসি বাস সার্ভিস চালু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ১৩ সেপ্টেম্বর থেকে এ সুবিধা পাবেন যাত্রীরা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর শহর ও দিনাজপুর শহর পর্যন্ত শীততাপ নিয়ন্ত্রিত ‘ফ্রি কোচ সার্ভিস’ চালু হতে যাচ্ছে। এ সেবার মাধ্যমে বিমানের যাত্রীরা বিনামূল্যে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর শহর এবং রংপুর ও দিনাজপুর শহর থেকে সৈয়দপুর বিমানবন্দরে চলাচল করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিমানের ফ্লাইট বিজি-৪৯৩ প্রতি শুক্র, শনি, রোব ও বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল সাড়ে ৭টায় সৈয়দপুরের উদ্দেশে এবং সৈয়দপুর থেকে সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

ফ্লাইট বিজি-৬৯৩ প্রতিদিন দুপুর ১টায় ঢাকা থেকে সৈয়দপুর এবং দুপুর ২টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। আর ফ্লাইট বিজি-৪৯৫ মঙ্গলবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে সৈয়দপুর এবং রাত ৮টা ৫ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকায় যাত্রা করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা