সারাদেশ

পদ্মায় জেলের জালে ১১ কেজির ঢাই মাছ

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির ১১ কেজির ঢাই মাছ।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া এলাকায় রাম হালদারের জালে এই মাছটি ধরা পড়ে। মাছটি ৩ হাজার ১০০ টাকা দরে ৩৪ হাজার ১০০ টাকায় ক্রয় করেন দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান মিয়া।

তিনি বলেন, ‘প্রতিদিনের মতো আজও দৌলতদিয়া মৎস্য আড়তে মাছ কিনতে যাই। পরে বিলুপ্ত প্রজাতির ১১ কেজির ঢাই মাছ ক্রয় করি। দেশের বিভিন্ন ব্যক্তির সাথে মোবাইলে যোগাযোগ করে মাছটি বিক্রির চেষ্টা করছি। প্রতি কেজিতে ১০০ টাকা লাভ পেলে মাছটি বিক্রি করে দেবো।’

রাজবাড়ীর (ভারপ্রাপ্ত) জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, ঢাই মাছটি প্রায় বিলুপ্তির পথে। ঢাই মাছ কীভাবে রক্ষা করা যায় সেই ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধানমণ্ডি ক্লাবে পালিত হলো বহুমাত্রিক মজিদ মাহমুদ

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

সোনার দাম ভরিতে ২২১৬ টাকা কমলো

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ দুই হা...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

রাজধানীর বাজারে অস্থিরতা, নাখোশ ক্রেতা

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও অস্থিরতা দে...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে...

বিসিবির এডহক কমিটি বাতিল চেয়ে এবার বুলবুলদের রিট

তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্য বিশিষ্ট...

মানুষের ভাগ্য পরিবর্তনে পরিকল্পনা গ্রহণ করতে চাই: প্রধানমন্ত্রী

মানুষের উপকার হয়— এমন পরিকল্পনা গ্রহণ করতে চ...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

নোয়াখালীতে মাদক প্রতিরোধে ফুটবল উৎসব

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক ও অপরাধ থেকে ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা