সারাদেশ

মেয়ের বিয়ের অনুষ্ঠানে বাবার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের উত্তর কালুপাড়া গ্রামে মেয়ের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাবার মৃত্যু হয়েছে। ওই বাবার নাম আতিয়ার রহমান (৪৬)।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে মুহূর্তেই বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

নিহত আতিয়ার রহমান দামোদরপুর ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামের তবারক হোসেনের ছেলে। তার শ্বশুরবাড়িতে মেয়ে আইরিন নাহারের বিয়ের আয়োজন করা হয়েছিলো।

জানা গেছে, শুক্রবার রাতে উত্তর কালুপাড়ায় আব্দুল গফ্ফার মিয়ার বাড়িতে কনে আইরিন নাহারের সঙ্গে দামোদরপুর ইউনিয়নের প্রামাণিকপাড়ার সাজ্জাদ মিয়ার ছেলে রায়হানুর রহমানের বিয়ের আয়োজন করা হয়। সেখানে সব আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করছিলেন কনের বাবা আতিয়ার রহমান। এ সময় একটি প্যাডেল স্টান্ডফ্যান হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে আতিয়ার রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা